রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী

সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর কলাপাড়ায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় মারিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও উত্তর টিয়াখালী গ্রামের মো. মোজাম্মেল মৃধার কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মারিয়া তার বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে সে তার বোনের মেয়েকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় যাচ্ছিল। পথে রজপাড়া এলাকায় পৌঁছলে সিক্স লেন এলাকায় একটি দ্রুতগামী অটোবাইক মারিয়াকে ধাক্কা দেয়।

এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মারিয়াকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিশু শিক্ষার্থীর এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ