বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি ২টি ইটভাটা ৩ লাখ টাকা জরিমানা

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

  1. ৯ মে শুক্রবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে পরিচালিত দু’টি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের কাসারীপাড়ায় ভাই ভাই ব্রিকস্ ও তারাকান্দি এলাকার আবির ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেসার্স ভাই ভাই ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে দুই লাখ টাকা ও আবির ব্রিকসের মালিক আশিকুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ইটভাটাগুলোর বিপুল পরিমাণ কাঁচা ইট বিনষ্ট করাসহ অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। ইটভাটা দুটির কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি। এছাড়াও থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল সাংবাদিকদের জানান পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই অবৈধভাবে ইটভাটা দুটি পরিচালনা করছিল। বিষয়টি নজরে এলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে ভাই ভাই ব্রিকসকে দুই লাখ ও আবির ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ