বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকশীগ‌ঞ্জে অপারেশন ডেভিল হান্ট ও বি‌শেষ অ‌ভিযা‌নে আটক ৯

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৯ মে ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার জামালপু‌র জেলার বকশীগ‌ঞ্জ উপজেলার ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান ও বি‌শেষ অ‌ভিযা‌নে ৯ জনকে আটক করে‌ছে বকসিগঞ্জ থানা পু‌লিশ। এর মধ্যে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ৫ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য ধারার মামলায় ১ জন ও পরোয়ানা ভুক্ত আসামী ১ জন‌কে আটক করা হয়।

৮ মে বৃহস্প‌তিবার রাতে উপ‌জেলার বি‌ভিন্ন স্থানে অ‌ভিযান চা‌লি‌য়ে তাঁদের আটক করা হয়।
নাশকতা মামলায় আটককৃতরা হলেন, নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, সাধুরপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুল্লাহ,

পৌর এলাকার মালিরচর তকিরপাড়া গ্রামের রহিম বক্সের ছেলে বিল্লাল হোসেন, মেরুরচর ইউনিয়নের পুরান টুপকারচর গ্রামের ফজল সরকারের ছেলে শাহ আলম ফর্সা, ধানুয়া কামালপুর ইউনিয়নের বালু গ্রামের ফসি উল্লাহর ছেলে ইব্রাহিম খলিল।

মাদক মামলার আটককৃতরা হলেন, উপ‌জেলার বাট্রা‌জোর ইউ‌নিয়‌নের চন্দ্রাবাজ গ্রা‌মের ফারুক পারু‌লের ছে‌লে আল আ‌মিন (৩০) ও পানা‌তিয়াপাড়া মৃত আনছার আলীর ছে‌লে নও‌শেদ আলী (৫৪)।

এজাহার নামীয় আসামী মেরুরচর উওরপাড়া গ্রা‌মের ভুলুর ছে‌লে ইউনুছ (৩০) ও প‌রোয়ানা ভুক্ত আসামী বকশীগঞ্জ প‌শ্চিমপাড়া এলাকার জ‌লিল মিয়ার ছে‌লে সুজন মিয়া (৩৮)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অপারেশন ডেভিল হান্ট ও বিশেষ অভিযান প‌রিচালনা ক‌রে ৯ জনকে আটক করে শুক্রবার দুপুরে জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে৷


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ