সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মহিপুর এসআরওএসবি সমিতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন

মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী

সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর মহিপুরে ঐতিহ্যবাহী সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমিতি লিমিটেডের (এসআরওএসবিএস) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মো. কামরুজ্জামান।

এতে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. সাইফুল ইসলাম (সোহাগ হাওলাদার) ১,৬১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তোফাজ্জেল হোসাইন সিপাহী আনারস প্রতীকে পেয়েছেন ৭৬৬ ভোট। সভাপতি পদে ৪৮ টি ভোট বাতিল হয়েছে।

সহ-সভাপতি পদে তালা চাবি প্রতীকে মো. রফিকুল ইসলাম মন্টু ভদ্র পেয়েছেন ১,০৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন মৃধা পেয়েছেন ৭৮৮ ভোট এবং মো. শাহআলম মাতুব্বর পেয়েছেন ৫৪৪ ভোট। সহ-সভাপতি পদে ৫৭ টি ভোট বাতিল হয়েছে।

পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১নং ইউনিটে মো. খলিলুর রহমান ও ৪নং ইউনিটে মো. সেরাজুল ইসলাম। বাকি ইউনিটগুলোর মধ্যে ২নং ইউনিটে মো. শহিদ হাওলাদার (কলস) ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. সুলতান ফরাজী মোরগ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট। ২নং ইউনিটে ৬ টি ভোট বাতিল হয়েছে।

৩নং ইউনিটে মো. সোহাগ গাজী (কলস) ১৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সেলিম মুন্সী মোরগ প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাসুম বিল্লাহ গাজী মাছ প্রতীকে ৫৮ ভোট পেয়েছেন। ৩নং ইউনিটে বাতিল হয়েছে ৮ টি ভোট।

৫নং ইউনিটে মো. আইউব আকন ফিরোজ (মাছ) ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাবিবুর রহমান ঘোড়া প্রতীকে ১৩৬ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী মো. ফারুক হাওলাদার তালগাছ প্রতীকে ৭৩ ভোট পেয়েছেন। এ ইউনিটে ১৩ টি ভোট বাতিল হয়েছে।

৬নং ইউনিটে মো. মাহবুবুর রহমান (মাছ) ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শহিদুল ইসলাম মোরগ প্রতীকে ৮৪ ভোট পেয়েছেন। এই ইউনিটে বাতিল হয়েছে ৭ টি ভোট।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২,৮৫৫, এরমধ্যে ২,৪৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মো. মনিরুজ্জামান।

নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেছেন জেলা সমবায় বিভাগের কর্মকর্তারা এবং নিরাপত্তা রক্ষায় মহিপুর থানা পুলিশের সরব উপস্থিতি ছিল।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ