রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে ডিএমপি কমিশনারের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত!

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ফোর্সের অসুবিধা ও নানা বিষয়ে তাদের মতামত শুনতে এবং গৃহীত কল্যাণমূলক কার্যক্রমসমূহ সমন্ধে অবহিত করতে ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১১ মে ২০২৫ খ্রি. রোজ রবিবার সকালে গুলশানের ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এ বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

 

কল্যাণ সভায় ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। এছাড়া তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভা শেষে ডিএমপি কমিশনার ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম খাদ্য নিশ্চিত করা ও তা সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দেন।

বিশেষ কল্যাণ সভায় যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনারগণ (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) মোহাম্মদ নূরে আলমসহ ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ