শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ বকসিগঞ্জ সংসদীয় আসনের সীমানা পূর্নবিন্যাসের আবেদন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৪ মে জামালপুর- ১ আসন দেওয়ানগঞ্জ বকসিগঞ্জ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবদেন করেছে। ১৪ মে বুধবার গণঅধিকার পরিষদ (জিওবি) বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই আবেদন করেন।

 

জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বকসিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হয় জামালপুর-১ আসন। দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের সমন্বয়ে প্রায় ছয় লাখ মানুষের বসবাস জামালপুর-১ আসনে।

 

ভৌগলিক, প্রশাসনিক ও জনসংখ্যার দিক বিবেচনা করে বকশীগঞ্জ উপজেলা ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা, দেওয়ানগঞ্জ ৮টি ইউনিয়ন ১ টি পৌরসভা আলাদা আসনের দাবি জানিয়ে আসছেন বকসিগঞ্জ উপজেলার মানুষ।

 

এরই প্রেক্ষিতে পৃথক আসনে পুনর্বিন্যাস করতে জনস্বার্থে বকসিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন জানানো হয়।

 

জামালপুর-১ আসনের সীমানা পুনর্বিন্যাস করে বকশীগঞ্জ উপজেলাকে আলাদা আসনে রূপান্তরিত করার দাবি জানান গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

 

এ বিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন সাংবাদিকদের জানান, জামালপুর জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বকশীগঞ্জ উপজেলা।

 

নানা কারণে গুরুত্বপূর্ণ এই উপজেলা এখন আলাদা আসনে রূপান্তরের যোগ্যতা রাখে। তাই সার্বিক চিন্তা করে আমরা নতুন আসন দাবি জানাচ্ছি।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা সাংবাদিকদের জানান এ ব্যাপারে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের কাছ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। আবেদনটি যথা সময়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ