বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে বডার্র গার্ড ও পুলিশ অভিযানে ৬ জন আটক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৪ মে শেরপুর জেলায়  নালিতাবাড়ীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ পৃথকভাবে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করেছে।  ১৪ মে  বুধবার দুপুরে আটককৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নালিতাবাড়ী  উপজেলার ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

সুত্র জানায়, নালিতাবাড়ী  উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় ময়মনসিংহের ৩৯ বিজিবির বারোমারী বিওপির টহলরত সদস্যরা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলো- চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার কোদালকাটি গ্রামের আবুল হোসেনের ছেলে আয়তুল্লাহ (৪৫), একই এলাকার কালু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩১) ও আব্দুল বাশির মিয়ার ছেলে শাহাবুল মিয়া (২১)।

একই দিন উপজেলার ডালুকোনা এলাকায় ৩৯ বিজিবির চৌকিদারটিলা বিওপির টহলরত সদস্যরা পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ২৪০ টি ভারতীয় শাড়ী, ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় ও পাচার কাজে ব্যবহৃত ১টি কাভার্টভ্যান জব্দ করেছে বিজিবি। পরে বুধবার সকালে আটক আসামি ও জব্দকৃত মালামাল পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এদিকে, একই দিন নালিতাবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে উপজেলার বরুয়াজানি এলাকার কাকরকান্দি-বাঘাইতলা পাকা সড়ক থেকে ৮ বস্তা ভারতীয় জিরাসহ পাশ্ববর্তী হালুয়াঘাট উপজেলার গিলাবহ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সোহেল রানাকে (২২) গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায় জব্দকৃত জিরার আনুমানিক মুল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।এছাড়া একই দিন পুলিশ আরেকটি অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- তারাগঞ্জ পৌরশহরের উত্তর বাজার এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে মুক্তাদির মবিন (২৪) ও রাণীগাঁও (পশ্চিম গড়কান্দা) এলাকার বাসিন্দা আনোয়ারুল মঞ্জিলের ছেলে আল রিসান (২৩)।

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নালিতাবাড়ী থানায় ভিন্ন ভিন্ন ঘটনায় আটক ৬ ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে বুধবার দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ