বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর জেলা পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে চাকরি পেল ৩২ জন

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

১৪ মে   বুধবার সকাল ১০ টা সময় পুলিশ লাইন্স জামালপুরে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে জামালপুর জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

পরীক্ষা গ্রহণ করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সভাপতি, ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ বোর্ড জামালপুর, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় ও নিয়োগ বোর্ডের অন্য দুই সদস্য জনাব শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),শেরপুর; জনাব দেবাশীষ কর্মকার (গৌরীপুর সার্কেল),ময়মনসিংহ।

 

পরবর্তীতে রাত ০৮.০০ টায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে জামালপুর জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান সম্মানিত পুলিশ সুপার মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।

 

পুলিশ সুপার জামালপুর মহোদয় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগন


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ