শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মেলান্দহে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৫ মে জামালপুর জেলার  মেলান্দহ উপজেলায় আগুনে পুড়ে অজুফা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মেলান্দহ বাজার সংলগ্ন সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত অজুফা ওই এলাকার হেবা মন্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন অজুফা। ভোররাতে তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ঘরের ভেতরে অজুফাকে মৃত অবস্থায় দেখতে পায়। ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ লাশ উদ্ধার করে।

সুইপার কলোনির জয় হরিদাস বলেন, ভোর চারটার দিমে ওই মহিলার ঘরে আগুন জলতে দেখে কলোনির সবাইকে জানাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মেলান্দহ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেম, ভোরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ ও বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কুপি বাতি অথবা মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, আগুন লেগে একজন বৃদ্ধা মারা গেছেন। কোন অভিযোগ না থাকায় বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ