জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এ স্লোগানক!
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এ স্লোগানকে সামনে রেখে আজ, ১৭ মে ২০২৫ খ্রি.রোজ শনিবার ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শাকিলা রহমান।
* জাতীয়” বিজ্ঞান”মেলা
* জাতীয়” বিজ্ঞান ও প্রযুক্তি”সপ্তাহ
* জেলা” প্রশাসন”ঝালকাঠি