রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরে মারধর গৃহবধূকে আটকে রাখলো শ্বশুরবাড়ির লোকজন, উদ্ধার করলো পুলিশ

মাদারীপুর প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে মারধর করে সুমি আক্তার (২৭) নামে এক গৃহবধুকে ঘরে আটক বাখার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। রোববার রাত ৯টার দিকে সদর উপজেলার হাজবাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

সোমবার সকালে নির্যাতিতাকে ভর্তি করা জেলা সদর হাসপাতালে। অভিযুক্ত রুবেল আকন (৩২) হাজরাপুরের আক্কাস আকনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের জেরে সদর উপজেলার নয়াচর গ্রামের বন্ধু মাতুব্বরের মেয়ে সুমি আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় হাজরাপুরের আক্কাস আকনের ছেলে রুবেল আকনের। বিয়ের পর সুমিকে শ্বশুরবাড়ি রেখে রুবেল ইতালী চলে যায়।

 

পরে খুঁটিনাটি বিষয় নিয়ে দেবর রবিউল আকনসহ শ্বশুরবাড়ির লোকজন সুমিকে প্রায়ই মারধর করে অভিযোগ করেন ভুক্তভোগী। রোববার সন্ধ্যায় সুমিকে মারধর করে ঘরে বন্দি করে রাখা হয়। পরে খবর পেয়ে বাবার লোকজন গিয়ে সুমিকে উদ্ধারের চেষ্টা কবে ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়। চরমুগরিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুবির সুত্রধর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে সুমিকে উদ্ধারকে করে। পরে সোমবার সকালে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে।

 

এই ঘটনায় জড়িতদের বিচার চেয়েছেন নির্যাতিতা ও তার পরিবার। এদিকে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, গৃহবধুকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ