বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৮ মে রবিবার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে হাশেম আলী (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ১৭ মে শনিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর ধুলোপুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়নের ধারাবর্ষা এলাকার ওয়াহেদ আলীর ছেলে। সে পেশায় ঘোড়ার গাড়িচালক ছিল ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ মে শনিবার দুপুরে হাশেম আলীসহ ছয়জন ঘোড়ার গাড়িচালক ধান নিয়ে স্থানীয় এক কৃষকের বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তারা একটি আমগাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত ঘটে।

এতে প্রাণ হারায় কিশোর হাশেম আলী। এ ঘটনায় অন্য ঘোড়ার গাড়িচালকেরা প্রাণে বেঁচে যায়। স্থানীয়রা হাশেম আলীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক রাকিবুল সাংবাদিকদের জানান , হাশেম আলীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে।

সারিয়াকান্দি উপজেলার বোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছাদ খান বজ্রপাতে হাশেম আলীর মৃত্যুর বিষয়টি এবং তার পরিচয় নিশ্চিত করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ