রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 ১৮ মে রবিবার শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে রবিবার সকালে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে আয়োজিত ওই কল্যাণ সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা  পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভার শুরুতে জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া সুবিধা-অসুবিধা এবং সমস্যাগুলো বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

কল্যাণ সভায় পুলিশ সুপার ধৈর্য ধরে সকলের বক্তব্য শোনেন ও সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি সকল পুলিশ সদস্যকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ড. শিবলী সামিউল তুষার, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ