বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শ্রীবরদীতে আগুনে পুড়ে ছাই বসতবাড়ি!

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া কেরানিবাড়ী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি বসতঘর পুড়ে অন্তত ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

১৮ মে ২০২৫খ্রি.রোজ রবিবার রাতে শ্রীবরদী উপজেলার চরশিমুলচড়া কেরানিবাড়ী গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ওই বাড়ির গোয়াল ঘরের কয়াল থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের হাবিবুর রহমানের দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গোয়াল ঘরে থাকা ৫ টি ছাগল, ১ টি গরু, নগত টাকা, প্রয়োজনীয় কাগজপত্রসহ আগুনে পুরে ছাই হয়ে গিয়েছে । পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে শ্রীবরদী এবং বকশীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বলেন, শ্রীবরদী ও বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়াল ঘরে কয়াল থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

তবে আগুনে ক্ষতিগ্রস্ত ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ