সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২১ মে বুধবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পচিয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। ২১ মে বুধবার সকালে সরিষাবাড়ী পৌরসভার মুলবাড়ি তালুকদারবাড়ি রেলেয়ে লেভেলক্রসিং এর ৪০০ গজ উত্তরে এ ঘটনা ঘটে। গেটম্যান বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ২১ মে ভোর সাড়ে ৪টার দিকে ভূঞাপুর থেকে ছেড়ে আসা ৩৮ নম্বর ডাউন ট্রেন সরিষাবাড়ীর দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়েন অজ্ঞাত ওই ব্যক্তি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়।

 

জামালপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করে পরিবারকে মরদেহ হস্তান্তর করা হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ