মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে নালিতাবাড়ীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২২ মে বৃহস্পতিবার শেরপুর জেলায়  নালিতাবাড়ীতে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিয়াজুল ইসলাম রেজভী (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

আগে বুধবার রাতে অভিযান চালিয়ে নালিতাবাড়ী  উপজেলার গোল্লারপাড় এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম রেজভী নালিতাবাড়ী  উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামের সুলতান আহম্মেদ এর পুত্র।

থানা পুলিশ সূত্র জানায়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোল্লারপাড় এলাকায় নালিতাবাড়ী টু শেরপুর সড়কে অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে রিয়াজুল ইসলাম রেজভীর পকেট হতে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ