সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

চেয়ারম্যানের জানাজায় মানুষের ঢল শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায়!

মোছা. পারভীন আক্তার, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ,জামালপুর।

সংবাদটি শেয়ার করুন....

বুকভরা কষ্ট আর চোখের জলে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুজ্জামান বেলালকে শেষ বিদায় জানালেন হাজারো মানুষ। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতানীপাড়া মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা।
প্রয়াত বেলাল চেয়ারম্যান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
জানাজা শুরুর আগেই মাঠভর্তি মানুষ কেউ ছিলেন প্রতিবেশী, কেউ রাজনৈতিক সহকর্মী, আবার কেউ সাধারণ গ্রামবাসী, যাদের হৃদয়ে বেলাল চেয়ারম্যান ছিলেন এক আপনজনের মতো।
জীবনের শেষ সময়ে তিনি পরিবারকে বলে গিয়েছিলেন জানাজায় যেন দীর্ঘ বক্তব্য না হয়, কারও কষ্ট যেন না বাড়ে। সেই নির্দেশ মেনে, সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এবং সুশৃঙ্খলভাবে জানাজা সম্পন্ন হয়।
এলাকাবাসীর অনেকে বলেন, বেলাল ভাই জীবদ্দশায় যেমন মানুষের পাশে ছিলেন, মৃত্যুর পরেও তার চিন্তা ছিল মানুষের জন্য। এটাই তার মানবিকতা।
সবশেষে, উপস্থিত সবার চোখে ছিল অশ্রু আর ঠোঁটে দোয়া আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ