শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়িতে ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী সুভাষ গ্রেফতার

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৪ মে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, হত্যাসহ চারটি মামলার গ্রেপ্তারি পরোওয়ানার আসামি সুভাষ সরকারকে (৩৫) ইয়াবাসহ আটক করেছে যৌথবাহিনী।

আজ শনিবার তাকে থানায় সোপর্দ করা হয়। সুভাষ সরকার সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

জানা যায় সুভাষ সরকারের বিরুদ্ধে যমুনায় নৌ-ডাকাতি, মাদক ও অবৈধ বালু ব্যবসা, হত্যা নাশকতাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর পিংনা এলাকায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ চলাকালে তিনি কয়েকটি গুলি ছুঁড়েন্। সম্প্রতি নৌ-ডাকাতির জন্য স্পিডবোট কিনে তিনি যমুনা নদীতে চলাচল শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তা জব্দ করে।

গোপন সংবাদের ভিত্তিতে লে. শাহরিয়া তালুকদার রিফাতের নেতৃত্বে ২৩ মে, শুক্রবার রাতভর সুভাষ সরকারের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ১১০টি ইয়াবাবড়িসহ তাকে আটক করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান সাংবাদিকদের জানান আটক সুভাষ সরকারের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলার গ্রেপ্তারি পরোওয়ানা রয়েছে। যৌথবাহিনী ইয়াবাসহ আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ