বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

১০,০০০ পিস ই*য়াবা ও প্রাইভেটকারসহ তিন মা*দক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি!

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

 

২৬ মে ২০২৫ খ্রি. রোজ সোমবার রাজধানীর বড় মগবাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আবদুল বাতেন ওরফে অপু (৩৮) ২। মোঃ সাগর চৌকিদার (২১) ও ৩। মোসাঃ উর্মি আক্তার (২৫)।

২৬ মে ২০২৫ খ্রি. রোজ সোমবার বিকেল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় বড় মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, আজ বিকেলে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রমনা থানাধীন বড় মগবাজার এলাকায় কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে।

 

এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে বাতেন, সাগর ও উর্মিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ত্রিশ লক্ষ টাকা। এ ঘটনায় রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর রমনাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ