বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 ২৯ মে জামালপুর সদর উপজেলার  শরিফপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ- সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।২৯ মে বৃহস্পতিবার  দুপুরে শরিফপুর ইউনিয়নের হামিদপুর বানার এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন

 

শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন, জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকছেদুর রহমান হারুণ,মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম।

 

এসময় আরো উপস্থিত ছিলেন শরিফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, শরিফপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান কনক, সাধারণ সম্পাদক নূর ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ