বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারগঞ্জে ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১জুন রবিবার জামালপুর জেলার  মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ শেষে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলেছে।আজ(রবিবার) দুপুর ১টা পর্যন্ত ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে।

গতকাল(শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিক পরীক্ষায় গ্যাস মিলেছে। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ ও পরীক্ষা শেষে কি পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে।জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানান, ২ হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার মাটির নিচের স্তর থেকে ৭.২ মিলিয়ন চাপে গ্যাস বের হচ্ছে।

তার উপরে আরো একটি স্তর রয়েছে, ওইখানেও গ্যাস রয়েছে। আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কি পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে। এছাড়াও তেল বা পদার্থ রয়েছে কি না তা পরীক্ষা শেষে জানা যাবে।

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, গ্যাস বের হচ্ছে, তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না কি পরিমাণ গ্যাস রয়েছে। পরীক্ষা শেষে কি পরিমাণ গ্যাস রয়েছে তা জানা যাবে। এছাড়া অন্য কোনো খনিজ পদার্থ থাকলে সেটিও পরীক্ষা শেষে জানা যাবে।

এর আগে এ বছরের ২৪ জানুয়ারি মাদারগঞ্জ  উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস খনন কূপটির খনন‌ কাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে কূপ খননের কাজ শুরু হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ