বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে শহীদ জিয়াউর  ডিগ্রি কলেজে শাহাদাত বার্ষিকী পালিত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১ জুন রবিবার জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ১ জুন সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান স্যারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন , সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।
কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কামরুন নাহার হ্যাপীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের হিতৈষী সদস্য ও জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল,
 কলেজ পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য হাসান সরোয়ার মনজু, রফিকুল ইসলাম, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোহসীন আলী, কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন, কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি মোঃ মিনহাজ উদ্দিনসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ