সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ ১১ বাংলাদেশি গ্রেফতার 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২ জুন শেরপুর জেলায়  নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার ১জুন দুপুরে গ্রেফতার কৃতদের শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্ব পার্শ্বে ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাঁদের গ্রেফতার করেন।

পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের ছন্দার মোল্যার ছেলে আবুল কালাম (৩৪), মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম (২৩), চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩৫), ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম (২৭),

পুত্র লিমন শেখ (৫) ও মেয়ে সামিয়া (৫ মাস), কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা (২৬), রানা মোল্যার স্ত্রী নাসরিন বেগম (২৩), ছেলে ইরফান মোল্লা (৫), খুলনা জেলার দীঘলিয়া উপজেলার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে মোছা: লিচি (৪৮), ফজর মোল্যার ছেলে রুবেল মোল্যা (২৫)।

পুলিশ জানায়, গত শনিবার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এসময় নারী ও শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিক সীমান্তের কাছাকাছি পাহাড়ের মধ্যে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিলো।

সীমান্ত এলাকায় ঘুরাঘুরির কারণ জানতে চাইলে তারা পাহাড় দেখতে এসেছে বলে জানায়। তাদের কথাবার্তা সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, কর্মের সন্ধানে কয়েকবছর আগে পাসপোর্ট ব্যতিত বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলো, কর্ম শেষে পুনরায় অবৈধ পথেই দেশে ফিরে আসছিলো তাঁরা।

পরে তাঁদের গ্রেফতার করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে দুইটি মুঠোফোন ও বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গতকাল একটি মামলা করেছে বিজিবি।রোববার দুপুরে আসামিদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ