শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে কোরবানীর পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৩ জুন মঙ্গলবার শেরপুরে কোরবানীর পশুর হাটপরিদর্শন করেন শেরপুর জেলা পুলিশ সুপার। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গড়ে উঠা কোরবানীর পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পশু ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিতে হাট পরিদর্শন করেছেন শেরুপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ২ জুন সোমবার বিকেলে সদর উপজেলার কামারেরচর এলাকায় কোরবানীর পশুর হাট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনকালে কুরবানীর পশুর হাটের ক্রেতা-বিক্রেতা ও ইজারাদার সাথে হাটের সার্বিক আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় কথা বলেন। একইসাথে তিনি পশুর হাটের দালাল চক্র, জাল নোট প্রতিরোধ ও কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

 

পরিদর্শনকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাট পরিচালনা কমিটির সদস্য এবং ক্রেতা-বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ