রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর সরিষাবাড়িতে গ্রেনেডসদৃশ্য বস্ত নিস্ক্রিয় করেছে সেনাবাহিনী

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১০ জুন মঙ্গলবার জামালপুর জেলার  সরিষাবাড়ী উপজেলায় তিনটি হ্যাণ্ড গ্রেনেডসদৃশ্ বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। ১০ জুন, মঙ্গলবার বেলা ১২টার দিকে সরিষাবাড়ি  উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

১৯ পদাতিক ডিভিশন, সদর দপ্তর মেজর আব্দুল্লাহ আল মারুফ জানান, ৯ জুন, সোমবার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা . হারুন অর রশিদের পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেডসদৃশ তিনটি বস্তু পায় স্থানীয়রা।

পরে পুলিশকে জানানো হলে বস্তুগুলো ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। ১০ জুন, মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে একটি বোম ডিস্পোজাল ইউনিট এসে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়।

মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত গ্রেনেডগুলো মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে সেনাবাহিনী।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ