বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

৫৮ দিনের অবরোধ শেষে সাগরে যাওয়ার প্রস্ততি নিচ্ছে পাথরঘাটার জেলেরা

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বরগুনার পাথরঘাটায় ৫৮ দিনের অবরোধ শেষে সাগরে যাওয়ার জন্য প্রস্ততি নিচ্ছেন জেলেরা। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া অবরোধ শেষ হচ্ছে আজ রাত ১২ টায়। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় এ সময় জেলেরা অলস সময় পার করে। আজ পাথরঘাটার নতুন বাজার খাল ঘুরে দেখা গেছে জেলেরা অবরোধের শেষদিনে সাগরে যাওয়ার জন্য শেষ মুহুর্তের প্রস্ততি নিচ্ছে।

জেলেরা জানান, “আমরা ৫৮ দিনের অবরোধে সরকারি নির্দেশ মেনে মাছ ধরা থেকে বিরত রয়েছি। তবে এখন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাগরে যাওয়ার জন্য প্রস্ততি নিতেছি। এই অবরোধের সময় নিবন্ধিত জেলেরা সরকারি সহযোগিতা পেলেও এর বাইরেও অনেক অনিবন্ধিত জেলে রয়েছে যারা সরকারের কোনো প্রকার সহযোগিতা পায়নি৷”

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী জানান, ” ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা মেনেছে জেলেরা। আজ রাত ১২ টায় অবরোধ শেষ হলে জেলেরা মাছ ধরতে সাগরে যাবে।”

বরগুনার পাথরঘাটায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৬ হাজার ৮২০ জন। উল্লেখ্য চলতি বছর প্রতিবেশী দেশের সাথে মিল রেখে বাংলাদেশও ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা  দেয় সরকার।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ