রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

মাদারীপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন চরবাচামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৫) একই গ্রামের সৌদি প্রবাসী সারোয়ার হোসেনের ছেলে-মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলতেছিল তিন বছরের আব্দুর রহিম ও তার বড়বোন সাফানা। হঠাৎ তারা দুজনে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে ভাইবোনকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। দ্রুত ভাইবোনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুইজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। একসঙ্গে একই পরিবারে দুই শিশুর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছাঁয়া।

 

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ