সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৮ জুন বুধবার জামালপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সকাল ৭ ঘটিকায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে জামালপুর জেলার পুলিশ সদস্যদের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন-আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পরবর্তীতে তিনি জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করে করণীয় সংক্রান্ত দিকনিদের্শনা প্রদান করেন।
পুলিশ সুপার জামালপুর মহোদয় প্যারেড পরিদর্শনান্তে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান সহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রাজু আহম্মেদ।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ