বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মাদারীপুরের কালকিনিতে পরিত্যক্ত ঘর থেকে ১২টি তাজা ককটেল উদ্ধার

মাদারীপুর জেলা প্রতিনিধি
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরের কালকিনিতে পরিত্যক্ত ঘর থেকে ১২টি তাজা ককটেল উদ্ধার

 

মাদারীপুরে পরিত্যক্ত একটি ঘরে ১২টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কালকিনি উপজেলার দক্ষির ঠেঙ্গামারা গ্রামের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সকালে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় কালকিনি উপজেলার দক্ষিন ঠেঙ্গামারা গ্রামের শাহজালাল হাওলাদারের পরিত্যক্ত একটি ঘরে বেশকিছু ককটেল দেখতে পান স্থানীয়রা।

পরে থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১২টি তাজা ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি বালতিতে বালি ও পানির মিশ্রনে নিষ্ক্রিয় করা হয়। নাশকতার উদ্দেশ্যে কে বা কারা পরিত্যক্ত ঘরে ককটেল রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান ওসি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ