রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে সরিষাবাড়িতে জাতীয় নাগরিক পার্টি মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৯ জুন বৃহস্পতিবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে  মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন, বৃহস্পতিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সরিষাবাড়ী উপজেলা শাখা ওয়েলফেয়ার ট্র্যাস্ট এলাকায় তারাকান্দি-সরিষাবাড়ী প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা শাখা এনসিপি’র প্রধান সমন্বয়কারী সুমন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনের আলোচনায় বক্তব্য রাখেন৷ সরিষাবাড়ি  উপজেলা এনসিপি’র যুগ্ম-সমন্বয়কারী আনোয়ারুল কবির, ফরহাদ আলী ও রবিউল আলম। এতে এনসিপি’র সদস্য মো. রফিকুল ইসলাম, খোরশেদ আলমসহ ঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে মৌলিক সংস্কার ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। তাই দৃশ্যমান সংস্কার ও ন্যায়বিচারের পরই নির্বাচন হতে পারে। সরকারকে আসন্ন জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানান তারা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ