রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোছা. পারভীন আক্তার, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ,জামালপুর।

সংবাদটি শেয়ার করুন....

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৮ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে এবং সঙ্গে থাকা দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া আসামিদের পরিচয় জানা গেছে। তারা হলেন:
১. মোঃ ফিরোজ (৩২), পিতা—মৃত আকবর আলী, গ্রাম—পুবাইল, থানা পুবাইল, জেলা গাজীপুর।
২. মোঃ শাহিন (৩২), পিতা বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলাম, গ্রাম ও থানা শ্রীবরদী, জেলা শেরপুর।

ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা মাদক পরিবহনের উদ্দেশ্যে খানপাড়া গ্রামে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আসামীদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ