সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২০ জুন শুক্রবার জামালপুর জেলার  বকশীগঞ্জ উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে কর্মী সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০ জুন, শুক্রবার বিকালে জামায়াতের ইসলামী সাধুরপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে স্থানীয় কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জামালপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আইনজীবী নাজমুল হক সাঈদী। সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আতিকুর রহমানের সভাপতিত্ব করেন।

 

বক্তব্য রাখেন বকসিগঞ্জ  উপজেলা জামায়াতের বায়তুল সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, যুব বিভাগের সভাপতি কারিমুল ইসলাম প্রমুখ। কর্মী সম্মেলনে জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কর্মী সম্মেলনে প্রধান অতিথি নাজমুল হক সাঈদী বলেন, অনেক দলের নেতারা নির্বাচনে অঢেল টাকা খরচ করে নির্বাচিত হওয়ার পর দুর্নীতি করে সেই টাকা তোলা হয়। এবার আর তা চলবে না। তাই তিনি ইনসাফ প্রতিষ্ঠায় সৎ ও ন্যায় পরায়ণ প্রার্থী খুঁজে নিতে ভোটারদের প্রতি আহবান জানান।

 

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার ও জুলাই হত্যার বিচার এবং শেখ হাসিনার বিচার নিশ্চিত না করে কোন নির্বাচন হবে না। নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি গ্রামে নির্বাচনী গ্রাম কমিটি গঠনের পদক্ষেপের কথা জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ