রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি, বরগুনা।

সংবাদটি শেয়ার করুন....

বরগুনার পাথরঘাটায় শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাথরঘাটা পৌরসভা এবং পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা পৌরসভার প্রশাসক মিজানুর রহমান। মতবিনিময় সভায় আলোচকরা ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন বিষয় গুরুত্বারোপ করেন৷

এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযানের বিষয় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা, সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ