সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ট্রলার থেকে ছিটকে জেলে নিখোজ

এনায়েত হোসেন , রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 ২৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাটসংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে নৌ-পুলিশের উপস্থিতিতে নদীতে জাল ফেলে নি‌খোঁজ জেলেকে উদ্ধা‌রের চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রা।


মো. আল আমিন গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ বিষয়ে ট্রলার মা‌লিক আসাদুল প্যাদা বলেছেন, সকাল ৯ টার সময় মাছ ধরার ট্রলারে সাগর থে‌কে ফিরে চরমোন্তাজ লঞ্চঘাটে নোঙ‌র করে জেলে আল আমিন। এ সময় ট্রলার‌টি পন্টু‌নের সঙ্গে আক‌স্মিক ধাক্কা লেগে যায়। এতে ট্রলারে থাকা আল আমিন ছিটকে বুড়াগৌরঙ্গ নদীতে পড়ে যায়। তবে এ সময় মালিক ট্রলারে ছিলেন না বলে জানিয়েছেন।

চরমোন্তাজ নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেছেন, পন্টু‌নের সঙ্গে এক‌টি ট্রলার বাঁধার সময় আল-আমিন পা পিছলে নদী‌তে পড়ে যান। এরপর স্থানীয়রা নদী‌তে জাল ফেলে উদ্ধারের চেষ্টা অব‌্যাহত রেখেছেন। ওই জেলেকে উদ্ধারে ফায়ার সা‌র্ভিসের ডুবু‌রি দলকে খবর দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ