সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ পাহাড়ী লাল বালুসহ ট্রাক আটক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৪ জুন মঙ্গলবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় পাহাড়ি লাল বালুসহ ২টি বালুর ট্রাক আটক করা হয়েছে। এসময় ট্রাকের চালকসহ তিনজনকে আটক করা হয়। ২৩ জুন, সোমবার দিবাগত রাতে বকশীগঞ্জ-জামালপুর সড়কের পাখিমারা এলাকা থেকে ওই ট্রাকগুলো আটক করা হয়।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গারো পাহাড়ের লাল বালুভর্তি দুটি ট্রাক বকশীগঞ্জ পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ গভীর রাতে দুই ট্রাক বালু জব্দ করেন এবং ট্রাকের চালকসহ তিনজনকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার আমির হোসেন, রাব্বি হোসেন ও রাসেল মিয়া।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে একটি মহল পাহাড়ি এলাকায় লাল বালু উত্তোলন করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে। অবৈধভাবে বালুর ব্যবসার কোন সুযোগ নেই। প্রায় লাখ টাকা মূল্যের লাল বালু সহ দুটি ট্রাক জব্দ ও তিনজনকে আটক করা হয়েছে। ২৪ জুন, মঙ্গলবার দুপুরে তাদেরকে জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ