শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কলাপাড়ায় স্লুইজের মধ্যে আটকে পড়ে যুবকের মৃত্যু

মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী

সংবাদটি শেয়ার করুন....

পটুয়াখালীর কলাপাড়ায় নিজের মাছের ঘেরে মাছ শিকার করতে গিয়ে স্লুইসের মধ্যে আটকা পড়ে মো.রাশেল হাওলাদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সে পার্শ্ববর্তী আমতলী উপজেলার সেকেন্দারখালী গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।

রজপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা আবদুল সালাম মীর জানান, কয়েক দিনের বৃষ্টিতে ঘেরে অতিরিক্ত পানি জমে গেছে। পানি নিষ্কাশন এবং মাছ শিকারের জন্য স্লুইসগেট থেকে পানি ছেড়ে দিলে পানির গতি বেশী থাকায় সে স্লুইসের মধ্যে ঢুকে জালে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে কেউ ছিল না বলে তিনি উল্লেখ করেন।

পরে বাড়ীর লোকজন তাকে খুঁজতে গিয়ে স্লুইসগেট থেকে উদ্ধার করে বলে স্থানীয়দের অপর একটি সূত্র জানিয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ