রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় ব্রাকের উদ্যোগে ক্লিনিং ক্যাম্পেইন

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

‎ব্রাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজকে পাথরঘাটায় একটি ব্যতিক্রমী কর্মসূচি আয়োজিত হয়। তাদের এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যক্তি পর্যায়ে উদ্বুদ্ধ করা, সেই সাথে ডেঙ্গু মশার প্রজনন স্থান চিহ্নিত করন ও ধ্বংস করা।

এই কার্যক্রমের অংশ হিসেবে সচেতনতামূলক প্রচারাভিযান হয়েছে ‎পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে। ডেঙ্গু জ্বর ও এর প্রভাব নিয়ে সচেতনতা কর্মসূচি পরিচালনা করা হয়। উক্ত কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে জানানো হয় কীভাবে ডেঙ্গুর বাহক এডিস মশা জন্মায় এবং এর থেকে বাঁচতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এছাড়াও স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতামূলক ডেঙ্গুর লক্ষণ ও প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ‎এই কার্যক্রমের অংশ হিসেবে বসতি পরিষ্কার ও পরিচ্ছন্নতা কর্মসূচিও পালন করা হয় । অধিকাংশ বাড়িতে গিয়ে তাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করে তাদের উৎসাহিত করা হয় এই আয়োজনের মাধ্যমে।

‎এই কর্মসূচির ফলে স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অনেক মানুষ ডেঙ্গু প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন, যেমন বাড়ির আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহার করা।

এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক, জনাব ডা.আস সাবা হোসেন সাকিব। ‎

‎আয়োজকরা জানান,” এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতামূলক উদ্যোগ । ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে এই ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব। ”

ব্রাকের এই আয়োজনে ‎রেড ক্রিসেন্ট,বিডি ক্লিন,রোভার স্কাউট, অগ্রগামী যুব সংগঠন,পৌরসভা সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই কার্যক্রমে সক্রিয় ভাবে অংশ নেয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ