বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জ সড়ক দূর্ঘটনায় স্কুল  শিক্ষক নিহত, আহত এক

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 ২৮ জুন শনিবার জামালপুর জেলার  দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি গ্রামের  রাস্তায় হাঁটাহাঁটির সময় প্রাইভেট কারের ধাক্কায় আতাউর রহমান (৫০) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এতে আরও একজন গুরুতর আহত হন।

 

২৮ জুন  শনিবার সকালে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের পোল্ল্যাকান্দি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আতাউর রহমান (৫০)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্ল্যাকান্দি গ্রামের বাসিন্দা ও পোল্ল্যাকান্দি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অন্য দিকে আহত ব্যক্তির নাম সামিউল ইসলাম। তাঁর বাড়িও পোল্ল্যাকান্দি গ্রামে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন আতাউর ও সামিউল। রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁদের পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

সেখানে কর্তব্যরত চিকিৎসক আতাউরকে মৃত ঘোষণা করেন। সেই সঙ্গে সামিউলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।দুর্ঘটনার পর ওই প্রাইভেট কার নিয়ে চালক পালিয়ে গেছেন জানিয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ