অদ্য ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৪ ঘটিকার সময় মাদারীপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা জেলা জজ আদালত ভবন মাদারীপুর জজ আদালতের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেছেন মাননীয় চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি ও সিনিয়র জেলা ও দায়রা জজ, মাদারীপুর।উক্ত সভা পরিচালনা করেন জনাব রাবেয়া বেগম সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার এবং সদস্য সচিব জেলা লিগ্যাল এইড কমিটি মাদারীপুর।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি,পুলিশ সুপারের প্রতিনিধি,বিজ্ঞ পিপি,বিজ্ঞ জিপি,জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ। গ্রাম আদালত স্থানীয় সরকার বিভাগ মাদারীপুর এর ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন সহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগন।