বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১ জুলাই মঙ্গলবার শেরপুর নালিতাবাড়ী উপজেলায় আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে শহিদুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ১ জুলাই দুপুরে গ্রেফতার শহিদুল ইসলামকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাতে বারোমারী বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার ঢালুকোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার দাওধারা ফরেস্ট অফিসের রাস্তার পার্শ্বে জঙ্গলে মাদক বিরোধী বিশেষ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮-৯ জন ব্যক্তি জঙ্গলের ভিতরে মাথায় বস্তা নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু নেয় কিন্তু গভীর জঙ্গলে পথ না চেনার কারণে গ্রেফতার করা সম্ভব হয় নি।

পরে দাওধারা ফরেস্ট অফিসের পার্শ্বে জঙ্গলে তল্লাশি চালিয়ে ৮৩ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। পরে পালিয়ে যাওয়া আসামীদের ধরতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারে জড়িত শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় নালিতাবাড়ী বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত শহিদুল ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। পালিয়ে যাওয়া বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ