বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জ ব্রীজের সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২ জুলাই বুধবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খেতারচরে ১০ বছর ব্রীজের সংযোগ সড়ক না থাকায় বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে দশ গ্রামের হাজার হাজার পথচারী। গত ৯ বছর আগে বন্যায় ওই ব্রীজের এক পাশের সংযোগ সড়ক ধ্বসে গেছে।

 

দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও ওই ব্রীজের সংযোগ সড়কটি মেরামত করা হয়নি ফলে চরম দূর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। শিঙি ডোবা নদীর সংযোগ খালের উপর ওই ব্রীজ পারাপারের জন্য বিকল্প পাটাতন দিয়ে তৈরী বাঁশের ওই সাকোঁ দিয়েই ব্রীজে উঠে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে খানপাড়া,

মোল্লা পাড়া, থাঠারু পাড়া, মসজিদ পাড়া, উত্তর ধাতুয়াকান্দা, দক্ষিণ ধাতুয়াকানদা, ঝালুরচর পশ্চিম পাড়া সহ দশ গ্রামের হাজার হাজার মানুষ এই ব্রীজ পার হয়েই -সাধুর পাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব কছর উদ্দিন দাখিল মাদ্রাসা, সাধুর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ধাতুয়া কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ সাধারণ পথচারীদের সাধুর পাড়া ইউনিয়ন পরিষদ,সাধুর পাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে যাতায়াত করতে হয়।

 

সরেজমিন গিয়ে দেখা যায়, ব্রীজটি খুবই ঝুঁকিপূর্ণ কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনা। ব্রীজের একপাশে বন্যায় বেশির ভাগ অংশই ধসে ভেঙ্গে পড়েছে, একটি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে কোন রকম পথচারীরা চলাচল করছে,

এতে করে যে কোন মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। যেকোন সময় নড়বড়ে ওই বাঁশের সাঁকো ভেঙ্গে দূর্ঘটনার আশংকা রয়েছে জনমনে। দিনের বেলায় পথচারীরা চলাচল করতে পারলেও রাতে চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে।

 

দীর্ঘদিন ব্রীজটির একপাশে মাটি না থাকায় ওই রাস্তা দিয়ে ভারী যানবাহন, চলাচল করতে পারছে না। এলাকা বাসীর অভিযোগ দীর্ঘ নয় বছরেও এই ব্রীজটির সংযোগ সড়কটি মেরামত না করা যথাযথ কর্তৃপক্ষের চরম অবহেলা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ