শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কালকিনিতে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

সাবিনা ইয়াসমিন, সিঃ স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

মাদারীপুরে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বিকেলে কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত ভক্তসহ ও অন্যান্যদের সাক্ষাৎকার গ্রহণ করেন দুদকের কর্মকর্তা।

 

 

দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ২০১৫ সালে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। এতে বলা হয়, চাকুরীতে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অনৈতিক সুবিধা নিয়ে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক তাদের পছন্দের প্রার্থীদের এই নিয়োগ প্রদান করেছেন।

এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। তথ্যপ্রামন প্রধান কার্যালয়ে পাঠানোর পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ