বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

চাঁদা না পেয়ে লাখ টাকার আখ কেটে নিল বিএনপি নেতা

মোছা. পারভীন আক্তার, দেওয়ানগঞ্জ, জামালপুর প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারের চরে বিএনপির নাম ভাঙ্গিয়ে নয়া মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন প্রভাবশালী টকলু ও রাজ মাহমুদ। টাকা না পেয়ে লাখ টাকার আখ কেটে নিল তারা। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল আট ঘটিকার সময়।

নয়া মিয়া বলেন আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে টাকা না পেয়ে আমার ১৬ শতাংশ জমির আখ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালী নেতা টকলু ও রাজ মাহমুদ, তাদের নির্দেশে মকবুল সহ তার দুই ছেলে টুনু ও শেখ ফকির আজ সকালে আমার জমি থেকে আখ কেটে নিয়ে যায়। আমি খবর পেয়ে আখ ক্ষেতে গিয়ে দেখি তারা চলে গেছে। এতে আমার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে। দুদু শেখের বাড়িতে আখের আগা পাই, তারা বলেন আমরা গরুকে খাওয়ানোর জন্য এগুলো তোমার ক্ষেত থেকে এনেছি।

প্রত্যক্ষদর্শী শামসুল বলেন আমি সকালে আমার পাট খেতে এসেছিলাম এসে দেখি টকলু, রাজ মাহমুদ, মকবুল, টুনু,শেখ ফকির তারা নয়া মিয়ার জমির আখ কেটে নিচ্ছে পরে আমি নয়া মিয়াকে খবর দেই।

বর্গাদার উমর বলেন, আমি গরীব মানুষ কোন জমিজমা নাই, অন্যের জমি চাষাবাদ করে দু’বেলা দু’মুঠো খাবার খাই। আমি টাকা ধার করে সার-বিষ দিয়ে নিজের সন্তানের মতো করে আখ গুলো বড় করেছি, সেগুলো তারা কেটে নিয়ে গেছে,এতে আমার লাখ টাকার ক্ষতি হয়েছে তারা আমার পেটে লাথি মেরেছে। প্রশাসনের কাছে এই চাঁদাবাজির  সঠিক বিচার চাই।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ