বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর ও সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নির্বাচিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৬ জুলাই রবিবার জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু নির্বাচিত হয়েছেন।

৫ জুলাই, শনিবার দুপুরে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

সভাপতিত্ব করেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারিক, বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির যুগ্মসম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্মসম্পাদক আহসানুজ্জামান রুবেল, জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল,

সহপ্রচার সম্পাদক সিপার মেহেদী, সদস্য লাবিব উদ্দিন তালুকদার লিটন, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা যুবদলের আহ্বায়ক সজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার আহমেদ, সদস্যসচিব সুমন মিয়া,

সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কৃষ্ণচন্দ্র বসাক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দু’জন করে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৩৯ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।

সভাপতি নির্বাচিত হন এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন (চেয়ার প্রতীক) পান ৩৭১ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী লেকু (আনারস) ২৩০ ভোট। অন্যদিকে নির্বাচিত সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু (ফুটবল প্রতীক) পান ৩৩৩ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহ আশরাফুল আলম ফকির (ছাতা) ২৬৫ ভোট।

সম্মেলনে বক্তারা বলেন, নতুন কমিটি জনগণের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যেতে হবে। সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ