সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বিশেষ কল্যাণ সভা এবং শহীদ পরিবারদের উপহার প্রদান

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ০৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রোজ সোমবার মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়ের উপস্থিতিতে জেলা পুলিশ মুন্সীগঞ্জ এর আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ডিআইজি মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং তাদের কর্তৃক উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে জন্য পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য পুলিশ সদস্যগণকে আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

 

বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, পুলিশ সদস্যগণ সহ জুলাই/২৪ খ্রিঃ বিপ্লবে শহীদ পরিবারের সদস্যবৃন্দ। ডিআইজি মহোদয় তাঁদের খোঁজখবর নেন ও জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে প্রীতি উপহার তুলে দেন এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ