বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’ র গণ সমাবেশ

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

জুলাই গণহত্যার বিচার প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দেশ ও ইসলামের বিরুদ্ধে সকল প্রকার চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিশাল গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা।

 

মঙ্গলবার বিকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণ পাশে এ গণ সমাবেশ করা হয়।

 

এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির,ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এই গণ সমাবেশ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ মোহাম্মদ নুরুন নাবী, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ