শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শাহজাহানপুর থানা পুলিশ কর্তৃক ৬৩ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

মোঃ ইজাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬৩ টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা পুলিশ।

 

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে শাহজাহানপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ জুন ২০২৫ খ্রি. হতে ৩০ জুন ২০২৫ খ্রি. পর্যন্ত ৬৩ টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল ডিভিশনের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শাহরিয়ার আলী বিপিএম ও শাহজাহানপুর থানার একদল চৌকষ কর্মকর্তা সক্রিয় ভূমিকা পালন করেন।

 

আজ বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫ খ্রি.) শাহজাহানপুর থানা প্রাঙ্গণে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফয়েজ ইকবালের উপস্থিতিতে উদ্ধারকৃত ৬৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ