বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুর নালিতাবাড়ী সীমান্তে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১১ জুলাই শুক্রবার শেরপুর জেলায় নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১১ জুলাই, শুক্রবার ভোরে তাদের পুশ ইন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান।

 

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, ১১ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের অধীন পানিহাতা এলাকার সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর কাছ দিয়ে ওই ১০ জনকে পুশ ইন করে ভারতের ২২ ব্যাটালিয়নের বাবুরামবিল ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

 

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নয়াদিল্লিতে অবস্থান করছিল। পরে ভারতীয় পুলিশ বিশেষ অভিযানে কোন ধরনের বৈধ কাগজপত্র না পাওয়ায় তাদেরকে আটক করে। দু-তিন দিন আগে তাদের বিমানযোগে নয়াদিল্লী থেকে গোয়াহাটিতে নিয়ে আসা হয়।

 

পরে গোয়াহাটি থেকে বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা ১০ জুলাই, বৃহস্পতিবার রাতে ওই নাগরিকদের বাংলাদেশে পুশ ইন করে। পরে তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সাহাজাদপুর এলাকায়।

 

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান এ প্রতিবেদককে জানান, আটক ব্যক্তিদের মধ্যে চারজন শিশু, চারজন নারী ও দু’জন পুরুষ রয়েছেন। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এ প্রতিবেদককে বলেন, ভারত থেকে আসা ১০ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ