বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে বকসিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৪ জুলাই সোমবার জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন-

এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই, সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বকসিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। বকসিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফ আবসার রিজভীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসমা লাবনী, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পরিবার পরিকল্পা পরিদর্শক মিজানুর রহমান, ব্যবসায়ী আবদুল হামিদ প্রমুখ।

 

পরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কাজের মূল্যায়ণ হিসাবে চারজন শ্রেষ্ঠকর্মী ও দুটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ