সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরগুনার যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতে নাজুক অবস্থা তুলে ধরে তাৎক্ষণিক উন্নয়ন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি

অনন্যা শীল, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বরগুনার যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা খাতে নাজুক অবস্থা তুলে ধরে তাৎক্ষণিক উন্নয়ন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।

 

আজ সোমবার (১৪ জুলাই) বিকেল ৫ টায় বরগুনা সদরের মসজিদ চত্বরে অনুষ্ঠিত এক উন্নয়ন সমাবেশে এসব দাবি তোলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “বরগুনার রাস্তাঘাটের বেহাল দশা ও হাসপাতালগুলোর অপ্রতুল চিকিৎসা সেবা সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুঃসহ করে তুলেছে। আমরা অলিগলি ঘুরে সাধারণ মানুষের কষ্ট নিজের চোখে দেখেছি। এখনই পদক্ষেপ না নিলে বরগুনা আরও পিছিয়ে পড়বে।

 

তারা আরও জানান, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় এনসিপি। আমরা উন্নয়নকে উপজীব্য করে রাজনীতি করতে এসেছি, প্রতিশ্রুতি নয়—বাস্তব কাজ করতে চাই।

এসময় পরিবেশ ও নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “বিপন্ন হয়ে পড়েছে বরগুনার নদ-নদী। অবিলম্বে ড্রেজিং ও তীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন জরুরি।

 

সমাবেশে বক্তব্য রাখেন—এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সার্জিস আলম, সমাজকল্যাণ সম্পাদক হাসনাত আব্দুল্লাহ, মহিলা নেত্রী সামান্তা শারমিন এবং স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. তাসনিম জারা সহ আরও অনেকে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ